1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লোডশেডিং ইস্যুতে গুজব-উসকানি ও বিশৃঙ্খলা এড়াতে ডিজিএমের আহ্বান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২০|
সংবাদ শিরোনামঃ
সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের শিক্ষার্থীদের সাক্ষাৎ দিনের আলোর বদলে রাতের ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণে তদারকি নিয়ে প্রশ্ন,, নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা আসন্ন পৌরসভা নির্বাচনে, গৌরনদী’র পৌর সংরক্ষিত কাউন্সিলর ৭,৮,৯ ওর্য়াডে আলোচনায় ওজুফা নাসির হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কার্পেটিং আগৈলঝাড়ায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তে যাচ্ছে এলজিইডি লোডশেডিং ইস্যুতে গুজব-উসকানি ও বিশৃঙ্খলা এড়াতে ডিজিএমের আহ্বান রাজশাহীর চন্দ্রিমা থানায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবীগঞ্জে ৩ লাখ ২০ হাজার টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, কালভার্ট ছাড়া রাস্তা-মন্দির সংস্কারের কাজ নেই। কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা।

লোডশেডিং ইস্যুতে গুজব-উসকানি ও বিশৃঙ্খলা এড়াতে ডিজিএমের আহ্বান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিংকে কেন্দ্র করে গুজব, উসকানিমূলক প্রচারণা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে ধৈর্য, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গৌরনদী জোনাল অফিস।

রোববার এক বিবৃতিতে গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান বলেন, বিদ্যুৎ উৎপাদন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চাহিদা-সরবরাহের ভারসাম্যহীনতাসহ বিভিন্ন কারণে দেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, জনগণের ভোগান্তি ও অসন্তোষের বিষয়টি কর্তৃপক্ষ অনুধাবন করে। তবে যেকোনো সমস্যা সমাধানের পথ হতে হবে আইনসম্মত, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। ক্ষোভ প্রকাশের অধিকার সবার থাকলেও তা যেন কোনোভাবেই জনদুর্ভোগ, সহিংসতা, সরকারি বা ব্যক্তিগত সম্পদের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ না হয়।

প্রকৌশলী আব্দুল হালিম খান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য, গুজব বা উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি নিজে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

তিনি অভিভাবক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনকে সম্মান করা এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের স্বার্থে, সমাজের কল্যাণে এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাইকে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। ধৈর্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমেই বর্তমান পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com