1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেবীগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৫৬|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেবীগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবীগঞ্জের উদ্যোগে আজ ১৪ই মার্চ ২০২৬ ইং তারিখে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

তবে কর্মসূচি বাস্তবায়নের সময় পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতির বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে। ফলে অনেক সময় বাইরে থেকে অতিরিক্ত কর্মী এনে টাকা দিয়ে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করাতে হয়।

স্থানীয়দের মতে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বাড়ানো হলে কার্যক্রম আরও কার্যকর হবে।

সচেতনতা কর্মসূচিতে উপস্থিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com