1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৩৭|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

রাজশাহী দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সরকারি ভিজিএফের চালের কার্ড চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা, তার পুত্রবধূ ও নাতিকে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাজশাহী স্থানীয় খবর

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়ানগর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ব্রহ্মপুর ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতা সুলতান আলী ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র ও দুঃস্থদের মধ্যে চাল বিতরণের জন্য কার্ড প্রস্তুতের কাজ করছিলেন। এ সময় আলিমন বেগম (৬৫) তার কাছে একটি কার্ড চাইলে বাগবিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র ও অসহায় পরিবারের জন্য ভিজিএফের চাল বিতরণের তালিকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছিল। এ সময় সুলতান আলী সোনারপাড়া এলাকায় বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি কার্ড সংগ্রহ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, আলিমন বেগম ১০ কেজি চালের জন্য আবেদন করলে তাকে রাজনৈতিক পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। আলিমনের ছেলে জয়নাল আলী দাবি করেন, তার মা কার্ড চাইলে সুলতান ক্ষিপ্ত হয়ে বলেন, তোরা জামায়াত সমর্থক, তোরা জামায়াতে ভোট দিছিস, তোদের কোনো অনুদান দেওয়া হবে না।” প্রতিবাদ জানালে তার মাকে কিল-ঘুষি মারা হয়।

আলিমন বেগমের অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার পুত্রবধূ রেশমা বেগম (২৬) কেও এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার হাতে গুরুতর আঘাত লাগে। এমনকি রেশমার শিশুপুত্রও হামলা থেকে রেহাই পায়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন।

জয়নাল আলী বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে হাসপাতালে গিয়ে মা ও স্ত্রীর অবস্থা দেখেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুলতান আলীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com