1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খাল দখল ও নাব্যতা সংকটে গৌরনদী, আগৈলঝাড়ার কৃষি: পুনঃ খননের দাবি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল

খাল দখল ও নাব্যতা সংকটে গৌরনদী, আগৈলঝাড়ার কৃষি: পুনঃ খননের দাবি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার টরকি থেকে চেংঙ্গটিয়া বাশাইল খাল এবং গয়নাঘাট এলাকায় আড়িয়ালখাঁ নদীর পানি প্রবাহের প্রবেশদ্বার দীর্ঘদিন ধরে দখল ও ভরাট হয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টরকি বন্দরের এলাকাবাসী খাল ও নদীর প্রবেশমুখ দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কৃষকরা জানান, টরকি থেকে বাশাইল এবং গয়নাঘাট থেকে রাজিহার পর্যন্ত খালটি নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং শুকনো মৌসুমে সেচের পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তাদের দাবি, খাল দুটি প্রবেশদ্বার মুখ দখলমুক্ত ও পুনঃখনন করা হলে পানি চলাচল স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং সেচব্যবস্থা উন্নত হবে। এতে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।

এ বিষয়ে বরিশাল-১ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

গৌরনদী টরকি এলাকার কৃষক নাজেম আলী বলেন, খালটি দখলমুক্ত ও পুনঃখনন করা হলে আমাদের কৃষিকাজে নতুন গতি আসবে। আমরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com