1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা,জনতার হাতে গণধোলাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কাশিমপুর কারাগারে দেবীগঞ্জের হাজতির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক দাবি দেবীগঞ্জে ৪৮ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ,, খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না: জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা

পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা,জনতার হাতে গণধোলাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

 

বিকাশ ও কনফেকশনারির দোকানে গিয়ে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জিম্মায় নিয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে।

আটক যুবক আরিফ হোসেন জানিয়েছেন-তিনি ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, সকাল দশটার দিকে ওই যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে দশ হাজার দুইশ’ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে তার ব্যাগ থেকে পিস্তল বের করে তার (জুয়েল) কোমরে ঠেকিয়ে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দেয়।

এসময় তার (জুয়েল) ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ী ও উপস্থিত লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী যুবককে আটক করে গণধোলাই দেয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পিস্তল সদৃশ অস্ত্রসহ যুবক আটকের খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জিম্মায় নিয়ে আসে। আটক যুবক আরিফকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com