1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক নাম হওয়ায় উন্নয়ন হয়নি বিগত ১৫ বছর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৩৯|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক নাম হওয়ায় উন্নয়ন হয়নি বিগত ১৫ বছর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর নওদাপাড়ার বড় বনগ্রাম এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক। চারদেয়ালে ঘেরা একটি বিনোদনকেন্দ্র, যার ভেতরে হরেক রকম রাইডের সমাহার। ছুটির দিনগুলোতে নগরবাসী সেখানে ঘুড়তে যান। জীবিত কোনো পশু না থাকলেও পশু সদৃশ সিমেন্টের তৈরি পশুপাখি ও বাহারি রকমের বাচ্চাদের মনোরন্জনের খেলনা বা রাইডের সমারোহ নিয়ে ২০০৬ সালে ১২.২১ একর বা ৪.৯৪ হেক্টর জমিতে নির্মিত হয়েছিল এই পার্কটি।। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহরের প্রধান বিনোদন কেন্দ্রের একটি জিয়া পার্ক। ১৯ টি রাইডস্ আইটেম ও ৭০ টি প্লে গেমস্ নিয়ে যাত্রা শুরু করেছিল। জানা যায়, বর্তমানে অধিকাংশ রাইড্স ই অকেজো।

অবহেলিত হয়ে পড়ে আছে রাজশাহীর অন্যতম প্রধান আকর্ষণ শহীদ জিয়া শিশুপার্ক । কবে উন্নয়ন হবে, কবে সংস্কার হবে কিংবা অন্য রাইডগুলোর কী পরিণতি হবে, সে তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।

ইট-কাঠ আর কংক্রিটের নগরী রাজশাহীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন, তা থাকলেও বেঁচে থাকার প্রয়োজনে কিছুটা সময় বিনোদনের খোরাক মেটানো পার্কগুলোও যেনো বিলীন হওয়ার পথে।

শিশু তো বটেই, নানান বয়সি মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত শিশু পার্কটিতে এখন প্রায় সময়ই থাকে সুনসান নীরবতা। কারণ প্রায় ১৫ বছর ধরে অবহেলিত এই পার্কটি।

এদিকে ইজারাগ্রহিতা ইন্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বলেন,কেবল জিয়া নাম থাকার কারণে এই পার্কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘ ১৫ বছর নগরীর এই প্রধান বিনোদন কেন্দ্রটি অবহেলিত থেকে গেছে। রাজনৈতিক কারনে প্রধান বিনোদন কেন্দ্রটি বর্তমানে মৃতপ্রায়। অবিলম্বে এই পার্কটির সংস্কার করা না হলে যতটুকু দর্শনার্থী আসছে আগামীতে তারাও আর আসবেননা। তিনি আরও বলেন, বিনোদন কেন্দ্রগুলো ও রাজনৈতিক রোশানলে পড়ে ধ্বংসপ্রায়।

আবার স্থানীয় বাসিন্দা মো:আবদুল্লাহ (৪০) জানান, আগে এই পার্কের অনেক চল ছিল, ব্যাপক ভীড় হতো। এখন সব নষ্ট হওয়ায় আর সেরকম ভীড় হয়না। বিএনপির জিয়ার নাম হওয়ায় কোনো কাজ হয়নি এখানে।

অপরদিকে এখানে ঘুড়তে আসা দর্শনার্থী লাবনী আকতার (২৫)তিনি বলেন, এখনো নিজেদের ছুটির দিনগুলোতে সময় পেলে ঘুড়তে আসিএ পার্কে। তবে অধিকাংশ রাইডস্ গুলোই নষ্ট , এগুলো দ্রুত ঠিক না হলে হইতো আর আসা হবেনা।

এবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জিয়া পার্কে অতীতে কিছু কিছু কাজ হয়েছে। যেহেতু এখনো সেখানে জনগণ ঘুড়তে যান সেহেতু আগামীতে আরও কিছু কাজ হওয়া প্রয়োজন এই পার্কে বলে জানান তিনি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com