1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় সাবেক ইউপি সদস্যার মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার

আগৈলঝাড়ায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় সাবেক ইউপি সদস্যার মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মো:আশরাফ (বরিশাল) আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় গ্রাম্য হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় সাবেক ইউপি সদস্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। পুলিশ গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করেছে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মৃত.সুনীল বালার স্ত্রী সাবেক ইউপি সদস্যা লিপিকা বালা (৬০) ২৪ আগষ্ট দুপুরে অসুস্থ্য হয়ে পরেন। তখন পাশ্ববতী কৃষ্ণ কান্ত বেপারীর ছেলে গ্রাম্য হাতুড়ে ডাক্তার কিরন বেপারীকে ডেকে আনেন লিপিকার পরিবার। সে এসে রোগীকে দেখে অসুস্থ্য লিপিকা বালাকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নেন। এসময় লিপিকার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করতে নিষেদ করেন। তার পরেও কিরন বেপারী বলেন স্যালাইন দিলে সে সুস্থ্য হয়ে উঠবেন। পরে লিপিকার শরীরে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন গ্রাম্য ডাক্তার কিরন বেপারী। স্যালাইন ও ইনজেকশন পুশ করার ৩ মিনিটের মধ্যে অসুস্থ্য লিপিকা বালা চিৎকার দিয়ে মারা যান। তার মৃত্যুর সাথে সাথে কিরন বেপারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় পুলিশকে সংবাদ দিলে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে মহিলা পুলিশ দ্বারা সুরাতাল রিপোট তৈরী করে রোববার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় মৃত্য লিপিকা বালার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাদী হয়ে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু অভিযোগে এনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-৯(২৫-৮-২০২৫)। ওই মামলার আসামী গ্রাম্য ডাক্তার কিরন বেপারীকে রোববার রাতেই এসআই আব্দুল্লাহ আল মামুন নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

রোজ সোমবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারসহ লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com