1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৩১|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

মাদারীপুরে আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মোঃ হেমায়েত হোসেন খানঃ-

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের চাওয়া হবে একটাই আমরা শান্তি, সম্পৃতি এবং সকল ধর্মের মানুষ ও ভাই বোনদের সাথে সুসম্পর্ক রক্ষা করে আমরা আমাদের শান্তিময় শান্তিপূর্ণ বাংলাদেশকে আরও শান্তির বাংলাদেশে পরিণত করে গরে তুলবো।

বাংলাদেশের মানুষের কোন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় পরিণত করতে দিবো না। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাতিরা বাংলাদেশে ১৯৭১ সালের ১৫ আগষ্টের পর থেকে তারা নানা ভাবে এদেশের হিন্দু মুসলমান মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে
রাজনৈতিক ফায়দা লুটে নিয়ে ছিল। তারা এখনও ফায়দা লুটে নিতে চায়।

তিনি আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ২০২৩ ইং তারিখ বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার আওয়ামী লীগের দলীয় কাযালয়ে আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বিবরণ জনগণের মাঝে পৌছে দেয়া এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের তৃণমূল নেতা কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা মূলক মতবিনিময় সভায় এ কথা বলেন অ ফ ম বাহাউদ্দিন নাসিম।

তিনি আরো বলেন, এদের দু:শাসনে বাংলা ভাই শায়েখ আবদুর রহমান ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এদের কে প্রতিহত করতে হবে। আবদুস ছালাম পিন্টু সহ বিএনপির একাধিক নেতা ও জঙ্গি হান্নান সহ অসংখ্য জঙ্গিবাদীদের সাথে মিটিং করে আর্জেন্ট গ্রেনেড সাপ্লাই দিয়ে প্রকাশে দিবালোকে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন প্রাণে বেচেছিল শেখ হাসিনা।

বাহাউদ্দিন নাছিম এছাড়া আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক সম্মান জানিয়েছেন এবং তিনি তাঁর সাথে সেলফি তুলে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে নৌকায় চড়েছেন এবং তাঁর সাথে ছিলেন নৌকার মাঝিরা। বাংলাদেশের মেট্রোরেলে উঠে উপরের থেকে নিচে তাকালে মনে হয় বিশ্বের উন্নত কোন দেশে আছি।

এসব কিছুই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের অধীনে হয় নাই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর হওয়ার সুযোগ করে দেশ সেবা করার আহবান জানান বাহাউদ্দিন নাছিম।

এসময় মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াছ শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com