1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় র‌্যাবের ওপর হামলা,পাল্টাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন

আগৈলঝাড়ায় র‌্যাবের ওপর হামলা,পাল্টাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় সোমবার সন্ধ্যায় র‌্যাবের একটি মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় র‌্যাব সদস্যরা হামলার মুখে পরে আত্মরক্ষার্থে লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামের দুইজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। এছাড়া লাঠির আঘাতে আরও দুইজন আহত হয়েছেন। তাদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আরও জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম ও রাকিবকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক গুলিবিদ্ধ সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সিয়াম মোল্লা (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।মোহনকাঠী গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হাসান মৃধা জানিয়েছেন, সিয়াম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তিনি আরও বলেন, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তার মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এসময় তিনি আহত সিয়ামের কাছে শুনেছেন র‌্যাব সদস্যরা তাকে গুলি করেছে।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত রাকিবকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবরপেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। অপরদিকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এখন পর্যন্ত ঘটনার কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের গুলিতে দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com