1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই , পূজামণ্ডপ পরিদর্শনকালে ড. ফরিদুল ইসলাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:২৮|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ১৫ লক্ষ টাকার ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ভারী বৃষ্টিতে ভেঙে জনদুর্ভোগ চরমে। মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই , পূজামণ্ডপ পরিদর্শনকালে ড. ফরিদুল ইসলাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার সন্ন্যাসী সার্বজনীন দূর্গা মন্দির, ভোজপাতিয়া ইউনিয়নের কালিবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সার্বজনীন দূর্গা মন্দির, হুড়কা, শ্রীফলতলা, সগুনা, বাবুরবাড়ি দূর্গা মন্দির পরিদর্শন করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনে গিয়ে প্রতিটি মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্যে তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে ভাই ভাই। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারাদেশে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পাহারা দিচ্ছেন। আশা করছি রামপাল ও মোংলায় দুর্গাপূজা এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। আপনাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে কঠোরভাবে দমন করা হবে। আপনাদের যেকোনো প্রয়োজনে নেতা-কর্মীরা আপনাদের পাশে রয়েছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান, বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ, এনামুল হক প্রিন্স, বকতিয়ার রহমান, সবুজ শেখ, আরিফ গজনবী, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদল, আওয়াল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com