1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সন্দ্বীপে মাদক ব্যবসায়ীর বাসায় তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৪৭|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা

সন্দ্বীপে মাদক ব্যবসায়ীর বাসায় তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রাম ২৪ সেপ্টেম্বর ২০২৪। অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এ ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ -০৯-২০২৪) ভোর রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ শ্যামল কলোনিতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়। পরবর্তীতে মাদক সম্রাট রাশেদ এর বাসায় তল্লাশী চালিয়ে ইয়াবা, ০৭ টি দেশীয় অস্ত্র, ০৫ টি মোবাইল ফোন ও ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তাঁর অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

তাঁর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনসমূহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com