1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ট্রাক চাপায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৫৫|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

মাদারীপুরে ট্রাক চাপায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্কঃ- মাদারীপুরে শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ট্রাক চাপায় নিহত হয় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদার।

শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে মাদারীপুর জেলায় শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর (সাইনবোর্ড) এলাকার ঢাকামুখী লেনে) দ্রুতগামী একটি ট্রাক চাপায় মারা যান তিনি। নিহত ইসমাইল জমাদার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদারের ছেলে। নিহত ইসমাইল জমাদার ঠিকাদারীসহ বিভিন্ন ব্যবসা করতেন।

২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণি (বর্তমান চিত্র নায়িকার) সঙ্গে তার বিয়ে হয়েছিল বলে তথ্য নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ।

পুলিশ ও নিহতের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জানান, “শুক্রবার রাতে ইসমাইল হোসেন জমাদার নিজ বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা ভগিরতপুর গ্রাম থেকে এলাকার এক ছোট ভাই মনির হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন।

পরে রাত সাড়ে ৩টার দিকে তাদের মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর সাইনবোর্ড এলাকায় পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইসমাইল হোসেন জমাদার ও মনির হোসেন গুরুতর আহত হয়।

পরে শিবচর হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। পঙ্গু হাসপাতাল থেকে নিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬.৪০ মিনিটে মারা যান ইসলাম জমাদার।

নিহত ইসমাইলের ফুফাতো ভাই মাহমুদুল হাসান আরো জানান, ‘আহত মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২ টার দিক তাকে অপারেশন থিয়েটারে নিয়েছেন চিকিৎসকরা। সেখানে তার অপারেশন হওয়ার কথা। এ সড়ক দুর্ঘটনায় কিছু কিছু মিডিয়ায় মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে বলে ভুল তথ্য প্রচার করেছে।

এদিকে ইসমাইলের লাশ ঢাকা থেকে মঠবাড়িয়া নিয়ে জানাজা শেষে ছোট শৌলা ভগিরতপুর গ্রামে বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাহমুদুল হাসান আরো বলেন, “ইসমাইল হোসেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ছিলেন। তাদের যখন বিয়ে হয় তখন পরীমণি চিত্রনায়িকা ছিলেন না। তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com