1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হিজলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন আগৈলঝাড়ায় কচ্ছপ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা

হিজলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৫৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইউসুফ আলী জুলহাসঃ- বরিশালের হিজলায় চর হিজলা গ্রামে মনির হাওলাদারের কিশোর পুত্র রাজু (১৭) প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৯ আগস্ট নিহত রাজু জালের নৌকায় ঘুমানোর কথা বলে ঘর থেকে বের হয় এবং রাতের যে কোন সময় ঘরের পার্শ্বের মেহগনি গাছের সাথে প্লাস্টিকের রসি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সকালে রাজুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ভীর জমায় স্থানীরা এবং থানায় জানালে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে হিজলা থানায় একটি অপমৃত্যুর মামলা রজু হয়েছে।

নিহতের মা নাজমা বেগম জানান জানান তার ছেলে খুবই সরল প্রকৃতির সে তার বাপের সাথে মেঘনায় মাছ ধরে। পার্শ্ববর্তী এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তাকে বিয়ে করার জন্য বলে। আমার ছেলের বয়স হয়নি তবুও আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা বলেছি তারা বিয়ে দিয়ে আমরা সামাজিক ভাবে তাদের বিয়ে দিব। কিন্তু ছেলের মা বাবা রাজি হয়নি ফলে আমরা বিয়ে দিতে পারি নাই। এখন আমার ছেলে অভিমানে আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com