1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজদিখানে আওয়ামী নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:৩৮|
সংবাদ শিরোনামঃ
মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা নড়াগাতী থানার কোথাও কোনো সড়কের কাজ অসমাপ্ত থাকবে না – বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,,

সিরাজদিখানে আওয়ামী নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, শেখ মোঃ আমজাদ এর বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ পাওয়া গেছে।তিনি সম্পর্কে সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর আপন সহোদর।  সরজমিন অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালে শেখ মোঃ আমজাদ শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইন্সটিটিউট গর্ভনিং বডির সভাপতি হয়ে নিয়ম বর্হিভূতভাবে বিদ্যালয়ের মালিকানাধীন জমি ব্যবহার করে শেখরনগর ইউনিয়ন পরিষদ এর সামনে দিয়ে ঘাটলা নির্মাণ করেন।মূলত নদীর পাশে তার ব্যক্তিগত জমিতে যাতায়াতের সূবির্ধাথে তিনি ঘাটলা এবং রাস্তা নির্মান করেন বলে জানান স্হানীয়রা।এ কাজে তাকে সার্বিক সহযোগিতা করেন তৎকালীন ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এবং ৬ নং ওয়ার্ড মেম্বার শেখ মোঃ হেলাল।

শেখরনগর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, পলু দাসের বাড়ি সংলগ্ন ২২ শতাংশ জমি দখলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শেখরনগর মৌজাধীন শ্বষাণের পাশে ২৩৪ নং আরএস দাগের জমিটিতে সরকারি অনুদানে ঘাটলা নির্মীত হয়।নির্মান ব্যয়ের অর্ধেক সরকার এবং বাকি অর্ধেক পলু দাস নিজে ব্যয় করেন।তাদের দাবি এটি স্হানীয় জেলে সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে।তবে অনুসন্ধানে জানা গেছে, জমি টি তারা দখলে রাখতে ঘাটলা নির্মান করেন। শেখরনগর বাজারে অবস্থিত মসজিদের দখলীয় শেখরনগর মৌজার সাবেক ২৮৩ হালে ২২৯ নং খতিয়ানেন ৪৩৫ নং দাগে ১৪ শতাংশ, ৪৩২ দাগে ৩১ শতাংশ এবং ৪৩৩ দাগে ৬ শতাংশ মোট ৫১ শতাংশ জমি র কতক অংশে মসজিদ কমিটি স্হাপনা নির্মাণ কাজ শুরু করলে তা বন্ধ করে দেন শেখ মোঃ আমজাদ এর বড় ভাই শেখ মোঃ আব্দুল্লাহ।তার দাবি এখানে হিন্দু সম্প্রদায়ের জন্য ঘাটলা নির্মীত হবে। মসজিদের মুসল্লী দের দাবি,মসজিদের সামনে জেলে সম্প্রদায়ের ঘাটলা হলে,মুসল্লীদের নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি করবে। তবে মসজিদ মার্কেট বনাম সানঘাট  নির্মান সংক্রান্ত বিরোধ পূর্ণ জমির কতক অংশ ১ নং খাস খতিয়ান বলে জানা গেছে।শেখরনগর বাজার ব্যবসায়ীরা জানান, জমি টি কতক অংশ সরকারি হলেও তা দীর্ঘ বছর ধরে মসজিদ কর্তৃপক্ষের ভোগ দখলে রয়েছে।মসজিদ কর্তৃপক্ষ জমিতে স্হাপনা নির্মান কাজক্রম শুরু করলে,শেখ মোঃ আব্দুল্লাহ উক্ত জমি রায় বাহাদুর স্কুল কর্তৃপক্ষের বলে দাবি করে মসজিদের স্হাপনা  নির্মান কাজ বন্ধ করে দেন।অন্য দিকে বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি, মোঃ নুর হোসেন মসজিদের জমি পরিমাপ করে মসজিদ কমিটি বরাবর বুঝিয়ে দিতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।

এ ব্যপারে নিষিদ্ধ সংগঠন শেখরনগর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পলু দাস কে বার বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এমন কি তার ইমু, ম্যাসেন্জার,ওয়াটস আপে বক্তব্য চেয়ে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেন নি।

শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আমজাদ এর মোবাইল নাম্বারে বার বার ফোন দিলেও নাম্বার টি বন্ধ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com