1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে, আ' লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৪:২৩|
সংবাদ শিরোনামঃ
নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা উজিরপুরে সেচ্ছাসেবক দলের ইউসুফ মীরার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে সহাবস্থানের রাজনীতি: রাজশাহীতে এক ইতিবাচক বার্তা রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন কালিয়ায় মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ২০ হাজার কিমি খাল খনন ও বৃক্ষরোপণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে: গৌরনদীতে তথ্যমন্ত্রী দেবীগঞ্জে শালডাঙ্গায় জমি বিরোধে সংঘর্ষ, আহত-২

শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে, আ’ লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়ার ১৮ মাস পর ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার দিবাগত রাতে জাতীয় পতাকা উত্তোলন করেছে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

একইদিন রাতে শহীদ মিনারের বেদীতে দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সংক্রান্ত ছবি ও ভিডিও শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছসেবক লীগের গৌরনদীর বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, সরকারি বরিশাল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা ও আজিজুল মোল্লাসহ বেশ কয়েকজনে শহীদ মিনারের বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।

এসময় তাদের বলতে শোনা যায় আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা।

অপর একটি ভিডিওতে দেখা গেছে, একই ব্যক্তিরা গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছে।

এসময় তাদের বলতে শোনা যায়, দীর্ঘ ১৮ মাস পরে দক্ষিণ বাংলার মাটি মানুষের নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার যোগ্য উত্তরসূরী সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম।

সূত্রমতে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সেইথেকে অদ্যবর্ধি কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, আমরা আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বরিশালের একটি অনুষ্ঠানে আছি। পতাকা উত্তোলন কিংবা শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদনের কোন তথ্য আমাদের কাছে নেই।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ধরনের কোন তথ্য জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা অপর একটি ছবিতে দেখা গেছে, একইদিন (২০-ফেব্রুয়ারি) দিবাগত রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের বরিশালের আগৈলঝাড়া উপজেলার পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com