1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:১০|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানী পাওয়ার প্লান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে আসামিদের নামে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার মোঃ নওয়াব আলী সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান সরদার(৩৫),পরম আনন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস(৩৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার আঃ মান্নান হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৮)।

রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করার চেষ্টা করছিল ওই তিনজন।এসময় তাদের কাছে থাকা  ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত তারের বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, সোমবার ভোররাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার চুরি করে পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতদের আজ সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com