1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

রামপালে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার(২১ মার্চ) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা একনাগাড়ে শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, ফসলের মাঠ সহ বিভিন্ন স্থানে শিলা জমে রয়েছে। তাছাড়াও অনেকের ঘরের টিনও ছিদ্র হয়ে গেছে বলেও জানা গেছে।

স্থানীয় পথচারী আতিয়ার পারভেজ এ প্রতিবেদককে জানান, সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। বিকাল ৪ টার পর থেকে আকাশ কালো হতে থাকে। ৫ টার দিক শিলাবৃষ্টি হয়। মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা হয়ে যায়। শিলাবৃষ্টির কারণে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com