1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার'র দূর্গা মন্দির পরিদর্শন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৩৬|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

রামপালে মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার’র দূর্গা মন্দির পরিদর্শন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ সনাতন ধর্মাম্বলীদের সর্বোবৃহৎ শারদীয় দুর্গাউৎসব মহাষষ্ঠীর মাধ্যমে রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নে ৪৩ টি পূজা মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শুরু হয়েছে।

এ উপলক্ষে রামপাল উপজেলার কয়েকটি ইউনিয়নের দূর্গা মন্দির পরিদর্শন করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।

রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার হুড়কা ইউনিয়ন, রাজনগর ইউনিয়ন, গৌরম্ভা ইউনিয়ন, উজলকুড় ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন ও বাঁশতলী ইউনিয়নের দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় তার সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, মুন্সি বোরহান উদ্দিন জেড, মোঃ নাসির উদ্দীন, উৎপল মন্ডল, উদয় সঙ্কর বিশ্বাস, ইকরাম ইজারাদার, রামপাল উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিকসহ দলীয় নেতা-কর্মীরা।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার সনাতন ধর্মের সকলকে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে গনতান্ত্রিকভাবে সমান অধিকার দিয়েছেন। সকলে শান্তিপূর্নভাবে যার যার ধর্ম পালন করার অধিকার বাস্তবায়ন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com