1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, সাব ইন্সপেক্টর রিফাজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি সাবেক শেখ আসাদুজ্জামান(আসাদ), ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার ও রামপাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আতিয়ার রহমান।

এ বছর রামপাল উপজেলার ৩৭ টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি পূজা নির্বিঘ্নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোন প্রয়োজনে পূূজা উদযাপন পরিষদের পাশে থাকবে বলে ঘোষণা দেয়া হয়।

সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com