1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৫০|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র,নৈরাজ্য ও প্রপাগান্ডার’বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি’র নেতা-কর্মীরা।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে হুড়কা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন শেখ, মাজহারুল ইসলাম ইয়ামিন,শহিদুর রহমান,আলী আকবর সম্রাট,নাজমুল কবীর বাদশা,অলিউর রহমান,বখতিয়ার হোসেন,রুহুল গোলদার,ফারুক শেখ,শাহিনুর রহমান, মল্লিক বাকী বিল্লাহ,শেখ হুমায়ুন কবির,হাবিবুর রহমান, হীরক মনি,আকাশী মন্ডল,ছাত্রদল নেতা শামীম শেখ, হেলাল মোড়ল, মোঃ আবিদ মল্লিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন,হৈ হৈ রই রই,শেখ হাসিনা গেলি কই, জ্বালো রে জ্বালো,আগুন জ্বালো,খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,স্বৈরাচারের বিরুদ্ধে,ডাইরেক্ট অ্যাকশন,হিন্দু,মুসলিম ভাই ভাই,স্বৈরাচারের ঠাঁয় নাই’ বিএনপির আ্যাকশন,ডাইরেক্ট আ্যাকশন,প্রভৃতি স্লোগান দেন।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে,তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে।খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে।আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ।কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com