1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কৃষিবিদ শামীম’র মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা

রামপালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কৃষিবিদ শামীম’র মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শামীমুর রহমান শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন ও সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে শামীম জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন,বিএনপি নেতা মোঃ তাহিদুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি, ইসমাইল মোল্লা খোকন, সৈয়দ কুদরত ইলাহী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com