1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও শেখ তন্ময়ের জন্মদিন পালন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২১|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রামপালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও শেখ তন্ময়ের জন্মদিন পালন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে এশিয়া মহাদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকাল ৫.০০ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে উপজেলার ফয়লা বাজারে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র উদ্যােগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ সরদার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী রাশেদুল ইসলাম ডালিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলালের পুত্র, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের জন্মদিন উপলক্ষে কেককাটা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com