1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রানীশংকৈল সেনাবাহিনীর অভিযানে দুই কেসিনো ব্যবসায়ী আটক   - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:৩৮|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

রানীশংকৈল সেনাবাহিনীর অভিযানে দুই কেসিনো ব্যবসায়ী আটক  

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ রানীশংকৈল (ঠাকুর গাঁও)  প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে দুইজন কেসিনো ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (২৯ আগস্ট)  রাত ৮.৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রানীশংকৈল উপজেলার নুন্দুযার ইউনিয়নের সন্ধ্যারই গ্রামের  শহিদুল ইসলামের ছেলে রিযাজুল ইসলাম (৩০) কে মিরডাঙ্গি বাজার হতে এবং একই ইউনিয়নের মুনিজগাও গ্রামের কলিম উদ্দিন এর ছেলে আরমানকে গাজিরহাট বাজার হতে গ্রেফতার করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রানীশংকৈল সেনা ক্যাম্পের মেজর মাহমুদ হাসান শিপুল নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

সূত্র মতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে কেসিনো ব্যবসা চালিয়ে আসছিল। সেই খেলা খেলে হাজারো পরিবার ধ্বংসের পথে। তাদের এই কর্মকাণ্ডের ফলে এলাকার উঠতি বয়সী যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা কেসিনো খেলায আসক্ত হয়ে পড়ছিল। অভিযানকালে তাদের কাছ থেকে মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস সংগ্রহ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মার্জলুবিন রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড রায় প্রদান করেন।

পরে রানীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com