1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৮|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী হাইওয়ে সড়কে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক অভিযান রবিবার ৩১ মে ২০২৬ পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

পরিচালিত মোবাইল কোর্টে ওভার স্পিড, ওভারটেকিং ও হেলমেট বিহীন মোটরসাইকেল যাত্রায় ০৬ টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল’কে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা ও

বাসস্ট্যান্ডে থাকা ০১টি রেস্টুরেন্টে ছত্রাক পড়া মেয়াদ উর্ত্তীণ দই বিক্রি করায় এক দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাইওয়ে পুলিশ পুলিশ নিজস্বভাবে ০৭ টি মামলায় ২০,০০০(বিশ হাজার) টাকা জরিমানা করেন এবং ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত আছে।

অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও স্পিডো মিটার দিয়ে সহায়তা করেন গৌরনদী হাইওয়ে পুলিশ।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com