1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজাপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে এএসআইর নামে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজাপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে এএসআইর নামে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারী কে (৩০) ধর্ষণের অভিযোগে আল আলামিন মোল্লা (৪২) নামে এক এএসআই নামে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে এমনই একটা অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা (নং ১২৫/২৩) দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোঃ আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে মামলার বাদীর আইনজীবি খান শহীদুল ইসলাম জানান। আসামী আলামিন,পটুয়াখালির দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে ও বরিশালের
মুলাদি থানায় কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি ওই নারী।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানার এএসআই আলামিনের কাছে অভিযোগ জানাতে গেলে তার সাথে পরিচয় হয়। ওই ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় তার সাথে ফোন ও থানায় এনে যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন সময় কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে তৈরি করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজি সাজিয়ে কয়েকটি নীল কাগজে সই নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়।

ওই রাত থেকে ২০২৩ সালের ২০ আগষ্ট পর্যন্ত এএসআই আলামিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালিন সময় ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে এএসআই আলামিনের ব্যবহৃত মোবাইলে (০১৭৩৮০৬৭০৫৪) একাধিক বার কল দিলে তিনি ফোন কেটে দেন এবং তার ব্যবহৃত হোয়াটসআপে এ বিষয়ে খুদে বার্তা দিয়ে তার মতামত জানতে চাইলেও কোন সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com