1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে সাড়ে ৩০০ আমগাছ কাটলো দুর্বৃত্তরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৪৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে সাড়ে ৩০০ আমগাছ কাটলো দুর্বৃত্তরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাতের আঁধারে শতাধিক আম্রপালির গাছ কেটেছে দুর্বৃত্তরা।এঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক।

উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউটিয়া গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। অনেক স্বপ্ন নিয়ে আম্রপালি জাতের বাগান করেছিলেন মফিজুল ইসলাম। কিন্তু ৩-৪ বছর বয়সী সাড়ে তিন শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বাগান মালিক মফিজুল ইসলাম জানান, স্থানীয় হওয়ায় সকলের সাথেই তার সুসম্পর্ক রয়েছে । কারও সাথে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না । তবে তিনি অভিযোগ করে বলেন স্থানীয় কারো সহায়তা ছাড়া একসাথে এতগুলো গাছ কেটে সাবাড় করা কারও পক্ষে সম্ভব নয়।

তিনি আরও জানান, পৌনে দুই বিঘা জমিতে লাগানো এসব আম গাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। গোদাগাড়ী থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বাকিটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com