1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন

রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নওহারা পল্লিবিদ্যুৎ সমিতির অফিসের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কলেজ ছাত্রের নাম কাজল (২৫)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের নিপেন চন্দ্রের ছেলে। কাজল রাজশাহী কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

গুরুতর আহতরা হলেন, নওগাঁর মান্দার কুসুম্বা গ্রামের বকুলের স্ত্রী উশা (৩৫), তার ছেলে তুষার (১০), রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিউলি খাতুন (৪০), তার মেয়ে রুমানা খাতুন (১৪) এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলডিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে বাস ড্রাইভার জমিরুল ইসলাম (৫৫)।

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত কাজলের বন্ধু সৌরভ দাস। তিনি জানান, তারা দুইজন পাশাপাশি সিটে বসা ছিল। বাস উল্টে যাওয়ার কাজল নিচে পড়ে যায়। এতে সে চাপা লাগে। সৌরভের পায়ে আঘাত লেগেছে।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নওগাঁ থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে অন্তত ২০ জনের বেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন। আর আহতদের মধ্যে পাঁচজনকে ১, ৮ এবং ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ওসি মুনিরুল ইসলাম আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com