1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানি অভিযোগে স্কুলে অভিভাবকের বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:৫৫|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানি অভিযোগে স্কুলে অভিভাবকের বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অভিভাবকরা লিখিতভাবে ব্যবস্থা চেয়েছেন। তবে অভিযুক্ত শিক্ষককে নিয়ন্ত্রণ বা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

স্কুলটি নগরের কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত এবং এখানে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। অভিযোগে বলা হয়েছে, সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে তিনি একা পেয়ে তার মুখ চেপে ধরেন। ভয়ে ওই ছাত্রী এখন স্কুলে আসছে না।

অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষক শাহাবুব আলম বিভিন্ন অযুহাতে ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করছেন। তারা দাবি করেছেন, দ্রুতভাবে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিক্ষোভ চলাকালে অভিভাবকরা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কারণে তাদের সন্তানরা মানসিকভাবে ভীত ও অসহায় বোধ করছে।

অভিযুক্ত শিক্ষক শাহাবুব আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার কথাটি সম্পূর্ণ মিথ্যা। এটি স্কুলের অভ্যন্তরীণ বিষয়, আমাকে ফাঁসানো হচ্ছে। বর্তমানে তদন্ত চলছে, আমি ছুটি নিচ্ছি।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি (অতিরিক্ত বিভাগীয় কমিশনার) এর কাছে জানানো হয়েছে। তিনি বলেন, “লিখিত অভিযোগে ২ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ নেই। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের বিষয়টি বোঝানো হয়েছে এবং তারা বিষয়গুলো খতিয়ে দেখছেন।”

অভিভাবকরা আরও জানিয়েছেন, শুধুমাত্র অভিযুক্ত শিক্ষকই নয়, অন্যান্য শিক্ষকদেরও দায়িত্বশীলভাবে বিষয়গুলো তদারকি করা উচিত, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com