1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:২৬|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিচার ন্যায় দাবি করেছেন ভুক্তভুগী আকাশ খালাশী।
শুক্রবার সকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সালাউদ্দিন খালাশীর ছেলে আকাশ খালাশী নিজ তার বাড়িতে সংবাদ সম্মেলন করে বিচার ন্যায় দাবি করেন।

ভুক্তভুগী আকাশ খালাশী জানান,গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমাকে নিয়ে বোমা তৈরির মিথ্যা অপপ্রচার করা হয়েছে ,আমি নাকি হাতবোমা তৈরি করার সময় অসাবধানতাবশত আমার হাতে বোমাটি বিস্ফোরণ ঘটে এবং আমি নাকি গুরুতর আহত হই।

এরপরে আরো বলা হয়েছে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয় তারপর নাকি এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে হাসপাতালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আমি নাকি চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যাই।

আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসব মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। আপনারা আজকে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন দয়া করে আমার শরীরটা ভাল ভাবে চেক করে দেখেন আমার কোন যায়গায় বোমার আঘাত রয়েছে? আমি এসব মিথ্যা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মনজুর হোসেন মিন্টু, স্থানীয় ব্যবসায়ী সামচু সরদার,স্থানীয় বাসিন্দা আব্দুল আলী হাওলাদার, মাসুম সরদার,সিমান্ত সরদার,আমানউল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com