মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবুকে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিনে মাদারীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ১৮ জন আসামি হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক ১৭ জনের জামিন মঞ্জুর করলেও সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবুর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তাকে পুলিশ প্রহরায় (সি ডাব্লিউ মূলে) মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খান এমারাত হোসেন টুনু জানান, হাইকোর্টের আদেশ মেনে ১৭ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এর মধ্যে ১৬ জনের জামিন দেওয়া হলেও আসাদুজ্জামান তালুকদার লাবুর জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।