1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের বাচ্চা চুরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের বাচ্চা চুরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৬ তলা থেকে বাচ্চা টি চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে গেছে।

স্বজনদের সূত্রে জানা যায় চুরি হওয়া শিশুটির নাম আব্দুর রহমান। তার বাবা সুমন মুন্সি মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা এক নারী শিশুটিকে কোলে করে হাসপাতাল থেকে বের হয়ে দ্রুত ইজিবাইকে চড়ে চলে যায়।

শিশু আব্দুর রহমানের পরিবার জানায়, তার বড় বোন জামিলা অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় মা সুমি আক্তার বড় মেয়েকে খাওয়াচ্ছিলেন। হঠাৎ গোলাপি রঙের বোরকাপরা এক নারী ৬ মাসের রহমানকে কোলে নিয়ে আদর করার কথা বলে বাইরে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে চুরি হয়ে যায় বলে জানান তারা।

এই ঘটনার পরপরই স্বজনরা হাসপাতাল ও আশপাশে খোঁজ করা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে মাদারীপুর সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে খবর দিলে,পুলিশের একাধিক টিম তদন্তে নামে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় নিরাপত্তার ঘাটতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।

শিশুর মা সুমি আক্তার বলেন, আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতেই পারিনি। চোখের পলকেই আমার সন্তান হারিয়ে গেল। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই।

এবিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন। কথা বলতে রাজি হননি।

এবিষয়ে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাচ্চা উদ্ধারের চেষ্টা করছি। এই চক্রে জড়িত সদস্যদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com