1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে অপসংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে
সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী।

সোমবার (৮ জুন ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,মাদারীপুরের ডাসার ও কালকিনিতে অপ-সাংবাদিকতা বৃদ্ধি পেয়েছে,ডাসারে সাংবাদিকতার নামে মানুষকে ব্লাকমেইল করা হচ্ছে, সাংবাদিকতার নামে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা এই অপসাংবাদিকতা চাই না। আমরা সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করি নাই।

আমরা হলুদ সাংবাদিক এবং ভিউ ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করছি। আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপসংবাদ ছড়িয়ে পড়ার মাত্রা উদ্বেগজনক পর্যায়ে বেড়েছে।

এমন প্রেক্ষাপটে অপ-সংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুস্থ তথ্য প্রচারের দাবিতে সচেতন নাগরিক সমাজ সোচ্চার হয়েছে। আমরা চাই মাদারীপুরের ডাসার ও কালকিনিতে কোন অপ-সাংবাদিকতা করতে দেবোনা। যারা অপ-সাংবাদিকতা করবে আমরা তাদের শক্ত হাতে দমন করবো।

এসময় উপস্থিত ছিলেন,সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার,মিঠু শিকদার,আব্দুস সালাম সরদার,সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার,হেলাল বেপারী, ফরহাদ সরদার,রেজাউল বেপারী,শাওন বেপারী,ফজলুল হক সরদার,কামরুল সরদার,কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সহ প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com