1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে র‌্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ীর পেট থেকে ইয়াবা উদ্ধার গ্রেফতার-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ; প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি,,

মাদারীপুরে র‌্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ীর পেট থেকে ইয়াবা উদ্ধার গ্রেফতার-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৬২৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ- মাদারীপুরে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক সদর উপজেলা থানাধীন চর দক্ষিণপাড়া এলাকা থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে বহনকৃত ২৪১৫ পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর।

মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩,ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২৭ আগস্ট ২০২৩ ইং তারিখ বেলা ১১.১৫ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন চর দক্ষিণপাড়া গ্রামের মৃত্যু জহির হোসেন এর ছেলে মোঃ বিপ্লব হোসেন (৪০) ও রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকার মৃত্যু মফিজুল ইসলাম এর ছেলে মোঃ বায়জিদ হোসেন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের অভিযানিক দল।

এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তারা পারস্পারিক যোগসাগেসে টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে মাদারীপুরে এসেছে।

পরবর্তীতে আটককৃত আসামীদের কে মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের ভিতরে ইয়াবা সাদৃশ্য বস্তুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরী চিকিৎসা সেবা দিলে একজন আসামীর বায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১ টি পুটলি বের হয় যার ভিতর হতে ২,৪১৫ (দুই হাজার চারশত পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও তাদের নিকট হতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ (তিন) টি মোবাইল ফোন ও ২ (দুই) টি সীম কার্ড উদ্ধার করা হয়।পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত আলামত ইয়াবা ট্যাবলেট সহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে র‌্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার মুহতামিম রসুল বলেন,র‌্যাব-৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com