1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বাল্য বিয়ের আয়োজনে তিনজনের এক মাসের কারাদণ্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:৩৯|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

মাদারীপুরে বাল্য বিয়ের আয়োজনে তিনজনের এক মাসের কারাদণ্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫২৭ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন,নিজস্ব প্রতিবেদ মাদারীপুর।মাদারীপুরে ইতালি প্রবাসীর ছেলের সঙ্গে মোবাইলে দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় কাজিসহ বরের চাচা ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার কালকিনি উপজেলার ভাটাবালী গ্রামের মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৪৫), মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার মৃত ইউসুফ শেখের ছেলে মো. ওসমান শেখ (৪৪), কুলপদ্বি এলাকার মৃত আব্দুল খালেক কাজীর ছেলে ফারুক কাজী (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ভুয়া কাগজপত্রের মাধ্যমে বয়স বাড়িয়ে কুলপদ্বি বাজার এলাকার ফারুক কাজীর অফিসে বিয়ে পড়ানোর সময় তাদের হাতেনাতে ধরে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বাল্যবিয়ের আয়োজন করায় ফারুক কাজী, বরের চাচা জয়নাল হাওলাদার ও কনের বাবা ওসমান শেখকে এক মাস করে কারাদণ্ড দেন।

মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, ১৮ বছর বয়সের আগেই কোনো বিয়ে নয়। সরকারের এই পদক্ষেপ পালনে কঠোর অবস্থানে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন। এ কাজ যারা করবে কাউকেই ছাড় দেয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে বাল্যবিয়ের ঘটনাটি ধরতে পেরেছি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের জেল দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.সাইফুল ইসলাম বলেন, মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এখন কোথাও কোনো বাল্যবিয়ের আয়োজন করা হলে কঠোরভাবে সেটি প্রতিরোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com