1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎

মাদারীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে মাদারীপুর জেলা সেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহরের চৌরাস্তা এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান শড়ক গুলিতে প্রদক্ষিণ শেষে মাদারীপুর পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুজ্জামান খান জামাল,যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিকদার,সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল,আরিফ সরদার,শ্রম বিষয়ক সম্পাদক বোরহান সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খবির খান,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ,কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব নাজমুল চৌকিদার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, আন্দোলনের সময় মাদারীপুরে যতজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যা কান্ডের সাথে জরিত শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। নেতারা আরো বলেন

আমরা দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের রক্ষা করতে হবে। সবাই সতর্ক থাকবেন শেখ হাসিনার দোসররা যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে আমরা তা শক্ত হাতে দমন করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com