1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুরে জমি সংক্রান্তে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জানা যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া এলাকার প্রতিপক্ষ হাবিব মল্লিকের নেতৃত্বে,কালু মল্লিক ও টিটু মল্লিক এর বিরুদ্ধে এহামলার অভিযোগ করে ভূক্তভূগী পরিবার।

রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৩ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিন খাকছাড়া এলাকায় এ হামলার ঘটনায় তৈয়ব আলী মল্লিকের স্ত্রী রহিমা বেগম (৬৫) গুরুত্বর আহন হন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়,রবিবার বিকালে ৩টার দিকে হাবিব মল্লিক,টিটু মল্লিক কালু মল্লিকের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন লোক লাঠিসোটা, দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।

আহত রহিমা বেগম স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত রহিমা বেগম।

ভুক্তভোগী রহিমা বেগম বলেন,আমাদের উপর হামলা করে আহত করে এবং আমার গলা থেকে ৮ আনা স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেয়। এসময় অভিযুক্তরা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। এবং প্রানে মেরে ফেলার হুমকি দেন। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা দোষীদের শাস্তি চাই।

আহত রহিমা বেগমের পুত্রবধূ সুমা বেগম বলেন, হাবিব মল্লিকের থেকে আমরা ৮ শতাংশ জমি ক্রয় করেছি। আমরা নিজেদের অর্থায়নে রাস্তা করতে গেলে সেখানে অভিযুক্ত হাবিব মল্লিক লোকজন নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এবিষয়ে অভিযুক্ত হাবিব মল্লিকের কাছে জানতে তার মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। তবে হামলা বা মারামারির ঘটনা আমি কিছুই জানিনা।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) , আদিল হোসেন বলেন, পুলিশ সরজমিনে গিয়েছিল। লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com