1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়"জনমনে আতঙ্ক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান/নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে রান্নাঘরের পাশের একটি ড্রামে মজুত রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় পশ্চিম কমলাপুর এলাকার সাইদুল কাজীর ছেলে মিরাজুল কাজীর বসত ঘরের পাশের রান্নাঘরে রাখা একটি ড্রামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় মিরাজুল কাজীর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আকস্মিক বিস্ফোরণের শব্দে তিনি আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। বিস্ফোরণের সময় মিরাজুল কাজী তার বসত ঘরের ভেতরে ছিলেন। শব্দ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার পরপরই বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামত মিরাজুল কাজী ও তার লোকজনে দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করেন এবং পানি দিয়ে স্থানটি ধুয়ে পরিষ্কার করা হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পান।

খবর পেয়ে মাদারীপুর জেলা পুলিশ ও ডাসার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কিছু আলামত যার মধ্যে পোড়া জালের অংশ টেপ ডেরামসহ বিভিন্ন বস্তু সংগ্রহ করে পরীক্ষার জন্য জব্দ করে।

এবিষয়ে ডাসার থানা তদন্তকারী কর্মকর্তা জানান ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত আরও সহজ হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com