1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভোলাহাটে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে নিহত-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

ভোলাহাটে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে নিহত-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়ীয়া কলেজসংলগ্ন কলমুগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ছোট জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর কামার টোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইয়াকুব (২২), ও আলমগীর (২৫)।

ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামবাড়ীয়া-রহনপুর সড়কের খাপানিরবিল এলাকায় একটি অটোরিকশার গতিরোধ করে ছিনতায়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অটোরিকশার নারী যাত্রীর কাছে থাকা ২০ হাজার টাকা ও চালকের কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের পথচারী ও এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে আলমগীর ও ইয়াকুব। পরে এলাকাবাসী গাছ থেকে নামিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com