1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভারতীয় সীমান্তের গেট ভেঙ্গে দুই বন্য হাতির প্রবেশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৬:৫৬|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

ভারতীয় সীমান্তের গেট ভেঙ্গে দুই বন্য হাতির প্রবেশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-সীমান্ত পেরিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভূট্টা ক্ষেতে অবস্থান নিয়েছে ভারতীয় দুই বন্য হাতি। হাতির আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে হাতি দুইটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার লালগছ সীমান্তের কাটাতারের গেট ভেঙে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়ন ইসলামবাগ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

স্থানীয়রা জানান, হাতিগুলো একটি গরুকে আছাড় ও অন্য একটি গরুকে আঘাত করে। এছাড়াও দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় ফসলের সামান্য ক্ষতি করলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতিগুলো দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় অবস্থান করছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তেঁতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় ভুট্টা ক্ষেতে দুটি বড় হাতি অবস্থান করছে। আমিসহ, ইউএনও,পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা আছে। আমরা সবাইকে হাতিগুলোকে বিরক্ত না করার জন্য নিরুৎসাহিত করছি। তবে এখন পর্যন্ত কোনও ক্ষতি ও হতাহতের খবর পাইনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com