1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
"বোধ" কবি-রেজাউল ইসলাম রেজা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

“বোধ” কবি-রেজাউল ইসলাম রেজা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-উচিত অনুচিত বোধ জন্মানোর পরে চমকে উঠে থমকে গেছি। চেতনার দিগন্ত বিস্তার করে যত এগিয়েছি,ততই শূন্যতা এসে গ্রাস করেছে। অপ্রত্যাশিত ঘটনার উত্তেজনায় নির্ঘুম কেটেছে অগণিত রাত, ভাবের পুঁজি বাড়েনি, বেড়েছে বোধ। তাই বোধের গভীরে ব্যথা ! শুদ্ধ চোখ দু’টো দিয়ে পৃথিবী দেখেছি, অপার সৌন্দর্যে ভরা! মানুষের প্রাণ সত্য-মহৎ বলে জেনেছি, কুসুমিত রূপ দেখে আলোড়িত হয়েছি। কদর্যতার বিভৎস রূপ দেখে পথে থেমেছি আর চলছি, সম্মুখ সমরে লড়াই চলছে।

মানুষ হিসাবে এমন লড়াই বোধ হয় করতে হয়!

চারপাশে বেখাপ্পা অসংগতির বিস্তার, সুস্হির হওয়ার অবসর-অবকাশ নেই। যাচাই -বাছাই করে পথে চলতে হয়। শ্বাসরোধে দাঁড়িয়ে আছে দানব, শ্বাস নেবার নেই ফুরসত। ফুসফুসে সিগারেটের নিকোটিনে বিষোদগার করছে! মাথায় অসংখ্য চিন্তার প্রভাব প্রতিনিয়ত সাইরেন বাজাচ্ছে! কবি হওয়ার বাসনা লুপ্ত হয়ে যায়!

কত সৃষ্টিশীল চিন্তা -“মুখপাত্রহীন” হয়ে দাঁড়ায় ! অদ্ভুত এই সমাজ-সংসারে বিবেচনা প্রসূত ভাবনাগুলো এলোমেলো হয়ে কাতরায়! অন্যায়ের কুপ্রভাবে কুকুর পালায়। আদর্শের নামে অনাদর্শের চারাগাছ লকলক করে বাড়ছে। সমাজ, রাষ্ট্রে অনৈতিক কর্মকাণ্ডে সয়লাব। “দ্বিধা-দ্বন্দ্ব-সংকোচে -বোধসম্পূর্ণ মানুষ, খুব শরম পায়!”
আমার এ লেখা আভিজাত্য মূল্যহীন, তবুও বাস্তবতা আর ভাবনার মধ্যে নিরন্তর দ্বন্দ্ব চলে, তার নিরিখেই এ লেখা!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com