1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাবেক সদস্য, খাশিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আসজাদুর রহমান মিঠু বিশ্বাস।

তাঁর এই মনোনয়নকে নড়াইলসহ দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন, খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি এলাকায় একজন পরিচিত ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত।

বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন পাওয়ার খবরে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয় ক্রীড়ানুরাগীদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি কার্যকর উদ্যোগ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।

এদিকে, আসজাদুর রহমান মিঠু বিশ্বাসের মনোনয়নকে নড়াইল জেলার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে বিভিন্ন মহল তাঁর সার্বিক সাফল্য কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com