1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিধবা নারী ধর্ষণ মামলায় গৌরনদীতে গ্রেফতার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

বিধবা নারী ধর্ষণ মামলায় গৌরনদীতে গ্রেফতার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬৮ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ-  

দিবাগত রাত পৌনে ১১ টা থেকে রাত ২টা পর্যন্ত  গৌরনদী উপজেলা বার্থী ইউনিয়নের বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন তারাকুপি গ্রামের বাসার দেওয়ানের নিজ বসতঘরে এই গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে উজিরপুর উপজেলার মশাং গ্রামের ভিকটিম ধর্ষিতা বিধবা ওই নারী বাদি হয়ে অভিযুক্ত চারজনকে আসামি করে শুক্রবার বিকালে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আসামিরা হলো-উপজেলার তাঁরাকুপি গ্রামের বাশার দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান (৩৫), কামাল গোমস্তার ছেলে আশিক গোমস্তা (৪০)সহ চার জন।

সন্ধ্যায় বার্থী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আরিফ দেওয়ানকে গ্রেফতার করে পুলিশ।

ভিকটিম অভিযোগ করে বলেন, বার্থীতে বোনের বাড়ি বেড়াতে আসা যাওয়ার সময় গত ৩মাস পূর্বে আরিফ দেওয়ানের সাথে আমার পরিচয় হয়।

পরবর্তীতে মোবাইল ফোনে মাঝেমধ্যে মাঝে মধ্যে আমাদের কথা হতো। বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আমি ৩১ আগস্ট দিবাগত রাত ৯টার দিকে

উজিরপুর থেকে মাহিন্দ্রা যোগে রওনা দিয়ে রাত পৌনে ১০টার দিকে বার্থী বাজারে নামলে আরিফের সাথে দেখা হয়।

এসময় আরিফ তার বসতঘর দেখানোর কথা বলে তাঁরাকুপি গ্রামে একটি টিনের ঘরে নিয়ে যায়।তখন দেখি বাসায় অন্য কেহ নাই।

কথাবার্তার একপর্যায়ে রাত পৌণে ১১টার দিকে আরিফ বিয়ের প্রলোভন দেখিয়ে বৈদ্যুতিক বাল্ব জ্বলা অবস্থায় জোরপূর্বক আমাকে ধর্ষণ করে।

রাত সাড়ে ১১টার দিকে আশিক গোমস্তাসহ তিন জনে ঘরে ঢুকে ধর্ষণের ভিডিও দেখিয়েও ওই ভিডিও ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে আসামিরা পালাক্রমে আমাকে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় বার্থী এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি মাহিন্দ্রা চালক আরিফ দেওয়ানকে গ্রেফতার করা হয়।

মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. হেলালউদ্দিন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com