1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-২ আসনে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি,জাতীয় পার্টিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:২৯|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

বরিশাল-২ আসনে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি,জাতীয় পার্টিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর – বানারীপাড়া ) আসনে আওয়ামী লীগ , ওয়ার্কার্স পার্টি , জাতীয় পার্টি ,কৃষক শ্রমিক জনতা লীগ , জাকের পার্টির প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমূখর পবিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা উজিরপুর ও বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি,স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, জাতীয়পার্টি থেকে দুইজন প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস , জাকের পার্টির প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ), ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল, তৃণমুল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ, জেপির প্রার্থী ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ ও এনপিপির প্রার্থী সাহেব আলী হাওলাদার ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com