1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-১ আসনে গৈলা ইউনিয়নের হাওলাদার বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৬:০৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমকালো আয়োজনে বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উদযাপন। রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর রাজশাহীতে রিকশার যাত্রীদের লক্ষ্য করে বাইক থেকে ছিনতাই বৃদ্ধি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। বরিশাল-১ আসনে গৈলা ইউনিয়নের হাওলাদার বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত কেন্দ্রীয় বিএনপি নেতা আকন কুদ্দুছুরের ধানের শীষের পক্ষে গণসংযোগ ব‌র্ণিল আ‌য়োজ‌নে কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডেমি‌তে ইংলিশ সপ্তাহ উদযাপন দুর্গাপুরে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে খাস পুকুর লিজ ইজারায় আবেদন অবৈধ। এই শহরে এখনো রিকশায় চলাফেরা করেন মিজানুর রহমান মিনু রাজশাহীতে ফ্লাটের মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বরিশাল-১ আসনে গৈলা ইউনিয়নের হাওলাদার বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনীতি প্রতিনিধিঃ-

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের হাওলাদার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান (সোহাগ)।

এছাড়াও উপস্থিত ছিলেন গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত খান (মনু), আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম (জুয়েল), সদস্য সচিব আব্দুর রাজ্জাক ফকির, শুভ তালুকদার, মোঃ সাইদুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, রনি মোল্লা, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, শ্রমিক দলের নেতা বদিউজ্জামান সন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জহির উদ্দিন স্বপনের বিজয় নিশ্চিত করতে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com