1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে খাস পুকুর লিজ ইজারায় আবেদন অবৈধ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৪৩|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

দুর্গাপুরে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে খাস পুকুর লিজ ইজারায় আবেদন অবৈধ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ-

রাজশাহী দুর্গাপুর উপজেলায় আমার বাড়ি আমার খামার/পল্লী সঞ্চয় ব্যাংক, ঋণ বিতরণ সঞ্চয় আদায়কারী একটি রাষ্ট্রীয় ব্যাংক, অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্ৰামে সমিতি সংগঠন করে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সরকারি জলমহাল ইজারা বিজ্ঞপ্তি জানুয়ারি ২০২৬ প্রকাশিত হয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে খাস পুকুর লিজ নিতে একটি মহল উঠে পড়ে লেগেছে,তারা ইতিমধ্যে অনেক আবেদন করেছেন। যাদের নিবন্ধন সনদ নেই,

সরেজমিনে তদন্ত করে দেখা যাচ্ছে,বিভিন্ন গ্ৰামে সমিতির নামে একাধিক কাগজপত্র তৈরি করে দিয়ে,তাদের সরকারী খাস পুকুর লিজ নেওয়ার ব্যাপক দুর্নীতির কৌশল অবলম্বন করা হচ্ছে।

বাংলাদেশ সরকারের নিবন্ধন নীতিমালা অনুযায়ী সমিতি, সংস্থা,সংগঠন, মন্ত্রনালয় অধিদপ্তর থেকে নিবন্ধন রয়েছে তারাই আবেদন করার অনুমতি রয়েছে। কিন্তু নিবন্ধন বিহীন “আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক”পুকুর লিজ নিতে উঠে পড়ে লেগেছে। কতদূর যুক্তিক সংগত বৈধ হবে জনগণের অভিযোগ প্রশ্ন বুঝে আসে না। একটি অফিসের নিজস্ব রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে,অনেক গ্ৰামের সমিতি নাম ব্যবহার করে কাগজপত্র প্রত্যয়নপত্র ইত্যাদি দিয়ে অনেক খাস পুকুর এক সঙ্গে লিজ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করাটা অবৈধ। সরকারি বিধি মোতাবেক নিবন্ধন আছে এমন মৎস্য জীবি সমবায় সমিতি,যুব কল্যাণ সংস্থা,সমবায় সমিতি, সংগঠন ইত্যাদি তারা শুধু সংগঠন হিসেবে পুকুর লিজ নিতে আবেদন করতে পারবে। আমার বাড়ি আমার খামার অফিসের মাধ্যমে যে সকল আবেদন পুকুর লিজ নিতে করবে,সে গুলো বাতিল করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংক মাধ্যমে পুকুর লিজ এর সাথে জড়িত কাম্য নয়, সরকারি নিয়মে অবৈধ। বর্তমানে একটি মহল অবৈধ ভাবে এগুলো কাজ করতেছেন। যারা আবেদন করেছে নিজেদের ইচ্ছামত অবৈধ কাজ পরিচালিত হচ্ছে। বিষয়টি যাচাই বাছাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে,আবেদ‌ন বাতিল করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হচ্ছে। কিছু অসাধু চক্র সমিতি নাম ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করতে এই অপচেষ্টা করে চলেছে। বিষয়টি বিভিন্ন ভাবে আলোচনা করে জানাযায়,পল্লী সঞ্চয় ব্যাংক দিয়ে পুকুর লিজ নেওয়ার কোন বিধান নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com