1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যোগেন্দ্রনাথ মন্ডলের স্বপ্ন বাস্তবায়ন ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমার: জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১১:৫৮|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

যোগেন্দ্রনাথ মন্ডলের স্বপ্ন বাস্তবায়ন ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমার: জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

অভিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসংস্কারক ও আইনজ্ঞ মহামানব যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জন্মজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে গৌরনদী উপজেলার মৈশ্তারকান্দি এলাকায় তাঁর জন্মভিটায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সকাল ৯টায় মহামানবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০টায় জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিন্দু সম্প্রদায়ের নেতা মন্টু মন্ডল এবং সঞ্চালনা করেন মনোতোষ সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “যোগেন্দ্রনাথ মন্ডল ছিলেন নিপীড়িত ও বঞ্চিত মানুষের সাহসী কণ্ঠস্বর। অবিভক্ত বাংলায় মন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি।”

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মভিটা সংরক্ষণ এবং তাঁর স্মৃতিকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষা করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “যে চিন্তা থেকে যোগেন্দ্রনাথ মন্ডল উচ্চবর্ণের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সোহরাওয়ার্দীর মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন—আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করব। এই অঞ্চলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের জান-মাল ও সামাজিক নিরাপত্তার দায়িত্ব আমার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, হিন্দু সম্প্রদায়ের নেতা সুদেপ মন্ডল ও সুশান্ত মন্ডল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক সোলায়মান তুহিন, মাকসুদ আলী সুমন, এ এস মামুন, বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খলিল মোল্লা, মো. ফরুক, মো. নাসির, আব্দুল মালেক সরদার, যুবদল নেতা তরিকুল ইসলাম কাফি, ছাত্রনেতা মো. রাজিবসহ অনেকে।

বক্তারা বলেন, যোগেন্দ্রনাথ মন্ডল অভিভক্ত বাংলার সমবায় ও ঋণদান মন্ত্রী, আইন ও বিচারমন্ত্রী এবং পরবর্তীতে পাক-ভারত কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রমমন্ত্রী হিসেবে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয়। তাঁর জীবনসংগ্রাম ছিল সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com