
আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের আয়োজনে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম।
আলোচনা সভায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অনুপম শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।