1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের মা হারা শিশু মরিয়ম- নুর পেলো তথ্য মন্ত্রীর শুভেচ্ছা উপহার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের মা হারা শিশু মরিয়ম- নুর পেলো তথ্য মন্ত্রীর শুভেচ্ছা উপহার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন বিশেষ প্রতিনিধিঃ- তথ্য মন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো বরিশালে মা হারা শিশু মরিয়ম এবং নুরকে ভাড়া বাসায় তালাবদ্ধ রেখে রিকশা চালাতেন রনি সিকদার ফিরোজ। শিশু দুটি সারাদিন ঘরের জানালা দিয়ে বাইরের আলো-বাতাস দেখতো। মাঝে মাঝে সন্তানদের নিয়ে রিকশায় ঘুরতেনও। বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা রনি সিকদারের জীবন এভাবে চলছিল গত দেড় বছর।

রিকশায় বসা দুই শিশু সন্তান আর বাবা চালকের আসনে- এমন একটি দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দৃষ্টি পড়ে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের। তিনি রনিকে নতুন রিকশা ও নগদ অর্থ প্রদান করেন।

৩০ শে আগষ্ট বুধবার বিকেলে রনিকে তথ্যমন্ত্রীর উপহারের রিকশা ও নগদ অর্থ প্রদান করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ ঘটনায় ভীষণ খুশি রিকশাচালক রনি।

বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেল ৫টায় উপহারের নতুন রিকশার চাবি রনির হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হক,সেসময় ছাত্র লীগ জুনায়েদ জনি, বাবু সরদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লস্কর নুরুল হক সংবাদ দাতাকে বলেন, অসহায় রনি যে তার দুই সন্তানকে রিকশায় নিয়ে ঘুরছেন, এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে তথ্যমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে বরিশালে খোঁজ নেন। তিনি রনির জন্য একটি নতুন রিকশা এবং পাঁচ হাজার টাকাও প্রদান করেন। তথ্যমন্ত্রীর এমন মহানুভবতায় বরিশালবাসী তার প্রতি কৃতজ্ঞ।

রনি সিকদার বলেন, তিনি মা হারা দুই সন্তানকে নিয়ে খুবই কষ্টে ছিলেন। কোথায় রাখবেন, কার কাছে রাখবেন-এমন দুচিন্তায় তাদের ঘরের মধ্যে তালা মেরে রিকশা চালাতে যেতেন। তথ্যমন্ত্রীর উপহারে তার জীবিকা অর্জনের পথ সৃষ্টি হলো। এটি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করবেন বলে জানান।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ ডিসেম্বর আত্মহত্যা করেন রনি সিকদার ফিরোজের স্ত্রী মারজান। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার মামলায় চার মাস ১৮ দিন কারাবন্দিও ছিলেন ফিরোজ। পরবর্তীতে প্ররোচণায় সম্পৃক্ত না থাকায় খালাস পান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com