1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি,অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক বিএমপির প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে কোতয়ালী চ্যাম্পিয়ন সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকার, বানারীপাড়া পৌরশহরে বাতি নিয়ে ক্ষোভ নাতির প্রথম জন্মদিনে মাদ্রাসায় মিলাদ ও দোয়া, ড. নাসির উদ্দিনের মাদ্রসায় ডিপফ্রিজ প্রদান ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি,অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৫৯৬ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,ভারপ্রাপ্ত সম্পাদক,প্রতিদিনের ক্রাইমঃ-ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইল কর্তৃক গনহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে,বরিশাল জেলার আগৈলঝাড়ার উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে,ফিলিস্তিনিদের উপর হামলায় সকল নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফিলিস্তিনিতে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে চেংঙ্গুটিয়া, রাংতা, বাশাইশ, রাজিহার ও ধানডোবার তৌহিদী জনতা।

(২৩ অক্টোবর)সোমবার সকাল ১০ঃ৩০ মিনিট সময়ে চেংঙ্গুটিয়া বাজার ঈদগাঁ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে,দক্ষিণ চেংঙ্গুটিয়া বাজারসহ রাজিহার ইউনিয়নের বিভিন্ন অলিতে-গলিতে মিছিল করেছেন অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবাদী তৌহিদী জনতা।

এসময়ে তৌহিদী মুসলিম জনতা ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ও নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এসময়ে দোয়ায় ফিলিস্তিনিতে ইসরাইলি হামলায় যত নরনারী শিশু নিহত হয়েছেন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও আল্লাহর কাছে বিচার দাবি করেন।

এসময়ে প্রতিবাদী তৌহিদী বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বলেন,আমার মুসলিম ভাইদের উপর যারা অন্যায়ভাবে নির্মম অত্যাচার করছে, আমাদের মুসলিম ভাই, বোন ও শিশুদেরকে যারা হত্যা করেছে সেই অবৈধ ইসরাইলি সন্ত্রাসীদের সকল পণ্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বয়কট করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। বক্তারা আরো বলেন, আমরা মুসলিমরা বাংলাদেশ থেকে ইসরাইলদের সমস্ত পণ্য বয়কট করছি ।

ফিলিস্তিনি মুসলিমদের বিজয়ে দোয়া কামনা করে প্রতিবাদী তৌহিদি জনতা তীব্র নিন্দার স্লোগান ধরেন, স্লোগানে তারা বলেন, ফিলিস্তিনি জনতার, নির্যাতিত জনতার-মুক্তি চাই,মুক্তি চাই।জায়নবাদী ইসরাইল-বিশ্ব সন্ত্রাস ইসরাইল, দখলদার ইসরাইল-নিপাত যাক,নিপাত যাক।সন্ত্রাসী আগ্রাসন-বন্ধ কর,করতে হবে।ফিলিস্তিনের স্বাধীনতা-ঘোষণা কর, করতে হবে। দুনিয়ার মজলুম- দুনিয়ার মুসলিম-এক হও, জিহাদ কর।ভেদাভেদ ভুলে গিয়ে-বিশ্ব মুসলিম, এক হও।ও আই সি আর আরবলীগ- ফিলিস্তিনের পক্ষ নিয়ে-এক হও, এক হও।বদরের হাতিয়ার -তুলে নাও আরেকবার।৫৭ দেশের মুসলমান-২০০ কোটি মুসলমান-এক হও, এক হও। ইহুদীদের পন্য কেনা-বন্ধ করো মুসলমান। ইসরাইলি পন্য- বয়কট করো মুসলমান।পৃথিবীর মানচিত্র হতে-ইসরাইল মুছে দাও। ইহুদীদের দালালেরা-হুঁশিয়ার,সাবধান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com