1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রকৃত অসহায়দের অগ্রাধিকার দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর, দেবীগঞ্জে বাইসাইকেল-সেলাই মেশিন-ছাগল বিতরণ,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৩৩|
সংবাদ শিরোনামঃ
এই প্রথম বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রকৃত অসহায়দের অগ্রাধিকার দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর, দেবীগঞ্জে বাইসাইকেল-সেলাই মেশিন-ছাগল বিতরণ,, উজিরপুরে বসত বাড়িতে হামলা ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত

প্রকৃত অসহায়দের অগ্রাধিকার দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর, দেবীগঞ্জে বাইসাইকেল-সেলাই মেশিন-ছাগল বিতরণ,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। এ সময় উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত অসহায় মানুষের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দিতে হবে। সরকারি সহায়তা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায় এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও আয়বর্ধক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা সৃষ্টি করা। তাই উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাগল তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচিকে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com